বাবা-ছেলেসহ পাঁচজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ ও হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ ও রায়গঞ্জ: গতকাল শনিবার রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ঘুরকা বাসস্ট্যান্ডে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘুরকা বেলতলা এলাকার রাধা শ্যাম (৬৫), তাঁর ছেলে মেঘনাথ কুণ্ডু (২৫) ও অজ্ঞাত (৩৫)নিহত হন। মাধবপুর (হবিগঞ্জ): উপজেলার নয়াপাড়া ইউনিয়নের রতনপুর ডাক্তারবাড়ি নামক স্থানে শুক্রবার একটি পিকআপের সঙ্গে গরুবোঝাই ট্রাকের সংঘর্ষে পিকআপের চালক জেলার চুনারুঘাট উপজেলার মানিক মিয়া ও সজল দেব।