বাবা-ছেলেসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে রোববার সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে। ফরিদপুর ও চুয়াডাঙ্গায় গত রোববার সড়ক দুর্ঘটনায় আরও তিনজন নিহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর;কালিয়াকৈর (গাজীপুর): ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় রোববার দুটি বাসের সংঘর্ষ এবং একটি মোটরসাইকেলকে চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে একটি যাত্রীবাহীবাসের চালকের সহকারী বজলুর রহমান (৩০) এবং মোটরসাইকেল আরোহী বদর উদ্দিন (৭৫) ও তাঁর ছেলে শহিদুল ইসলাম (৩০) নিহত হন। ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার মাঝিবাড়ী এলাকায় রোববার একটি পিকআপের চাপায় সাত্তার মোল্লা (৭৩) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। একই দিন ওই সড়কের বণমালদিয়া গ্রাম এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের যাত্রী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লাল্টু মিয়া (৩০) নিহত হন।চুয়াডাঙ্গা: সদর উপজেলার ডিঙ্গেদহ সেতুর কাছে রোববার একটি ট্রাক একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেলের আরোহী জালশুকা গ্রামের নৈশপ্রহরী মফেল উদ্দিন (৫২) নিহত হন।