বাবা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট এ্যানি আজ সকাল থেকেই খুব ব্যস্ত। হাতে গালে রং লাগিয়ে একাকার। এক টুকরো সাদা কাগজে রঙের আঁচড়ে বোঝাতে চাইছে, বাবাকে সে কতটা ভালোবাসে। ছয় বছরের এ্যানির মা–ও তাকে সাহায্য করছে এই কাজে। একটু পরপর রং ছেড়ে দরজায় উঁকি দিচ্ছে, সারপ্রাইজটা বাবা দেখে ফেলবে না তো!

এই সময় বাড়ি থেকে বের হওয়া নিরাপদ নয়, তাই মেয়ের অনুরোধ রাখতে মা চুলায় পুডিং বসিয়েছেন। কেকের বদলে পুডিং কেটে আর নিজের হাতে বানানো রঙিন কার্ড উপহার দিয়ে বাবাকে সে জানাবে, কত ভালোবাসে।

এই গল্প কিন্তু শুধু এ্যানিদের বাসার নয়। আজকালকার স্কুলগুলোতেও বাচ্চাদের অ্যাসাইনমেন্ট থাকে বিভিন্ন দিবসগুলোতে এমন উপহার নিজের হাতে বানানোর। কিছুটা সময়, শ্রম আর সঙ্গে মিশে থাকে অনেক ভালোবাসা।

আজকাল এসব দিবস গুনে শেষ করা যায় না। সেই সঙ্গে গুনে শেষ করা যায় না সামাজিক যোগাযোগমাধ্যমে দিবসগুলোর শুভেচ্ছা বার্তা কিংবা এ নিয়ে তর্ক–বিতর্ক। ফাদার্স ডে, মাদার্স ডে, রোজ ডে, চকলেট ডে, হাগ ডে, ভ্যালেন্টাইন ডে, এমনকি কেউ তো আবার বার্থডে সেলিব্রেশনেরও বিপক্ষে!

ঠিকই তো, ভালোবাসার কোনো নির্দিষ্ট দিন আছে কি! আচ্ছা বলুন তো, মাসে কয় দিন মা–বাবাকে বলা হয় ভালোবাসার কথা? প্রতিদিন একই তাঁদের জন্য কোনো কোনো উপহার নিই আমরা? কিংবা ভালোবাসার মানুষটার সঙ্গে কি প্রায় দিনই গোলাপ ফুল হাতে দেখা করতে যাওয়া হয়? তবে মন্দ কী বছরের একটা দিন অন্তত প্রিয় মানুষগুলোকে প্রাণ খুলে ভালোবাসার কথা বলাতে? একটু ভেবে দেখুন তো, সবচেয়ে দামি উপহারটা কিন্তু টাকা দিয়ে কেনা যায় না।

*প্রযোজক, অনলাইন ভিডিও বিভাগ, প্রথম আলো