বাবা দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৯ জুন, বাবা দিবস। জুন মাসের তৃতীয় রোববার বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বাবা দিবস পালন করা হয়। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিশ্বের ৫২টি দেশে দিবসটি পালন করা হয়। ধারণা করা হয়, ১৯০৮ সালের ৫ জুলাই যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার একটি গির্জায় প্রথমবারের মতো দিবসটি পালন করা হয়। এ ছাড়া সনোরা স্মার্ট ডড নামের এক মার্কিন ভদ্রমহিলা বাবা দিবসের ধারণা চালু করেন। তিনি নিজ উদ্যোগে ১৯১০ সালের ১৯ জুন এ দিবসটি পালন করেন। ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্রে বাবা দিবসকে ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশে এই দিনে ছেলেমেয়েরা বাবাকে কার্ড, ফুল বা উপহার দিয়ে শুভেচ্ছা জানায়।