বাবা দিবসে পেলেন লুঙ্গি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব বাবা দিবসে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৩০ জন দুস্থ মানুষের মধ্যে লুঙ্গি বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে পরিবেশবাদী সংগঠন স্বাধীন জীবনের আয়োজনে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা হাজি ওয়াহেদ-মরিয়ম কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহ. শামসুল হক। বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, সংগঠনের নির্বাহী পরিচালক আবদুর রাজ্জাক প্রমুখ। বিতরণকাজে অংশ নেন কলেজশিক্ষক উত্তম কুমার কর্মকার, সংগঠনের কোষাধ্যক্ষ মোসলেম উদ্দিন সরকার, সমাজকর্মী আবদুল্লাহ আতিক বিশ্বাস, নজরুল ইসলামসহ সংগঠনের সদস্যরা।