প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে নাঈম-জাহান-লতিফী এনজেল ইএনটি সেন্টার বিশ্ব বাবা দিবস উপলক্ষে গতকাল রোববার নগরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ করেছে। দুপুরে নগরের চৌহাট্টা এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে ফিরে আসে। এরপর সেখানে এক সমাবেশ হয়। সংগঠনের পরিচালক নুরুল হুদা নাঈমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জোবেদা কনক খান, কবি মুহিত চৌধুরী, আইনজীবী আবদুল মুকিত প্রমুখ।