বাবা-মা ও স্ত্রী বাড়িছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পূর্বপাড়া এলাকায় এক মাদকাসক্ত তরুণের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাঁর বাবা, মা ও স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছেন। এ ব্যাপারে ওই তরুণের বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গত বুধবার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।মাদকাসক্ত ওই তরুণের নাম আল আমিন (২২)। তিনি পূর্বপাড়া এলাকার আরশেদ আলীর ছেলে। ইউএনও রোখছানা বেগম অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার আল আমিনকে আটক করার জন্য বাড়িতে পুলিশ পাঠান। কিন্তু পুলিশ তাঁকে পায়নি। আল আমিনের দাদি আয়েশা বেওয়া জানান, আল আমিনের অত্যাচারে তার স্ত্রী বাবার বাড়িতে চলে গেছে।