বাবা-মা সময় দিলে সন্তান মাদক গ্রহণ করে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গত শনিবার মাদকবিরোধী আন্দোলন পরামর্শ সহায়তা অনুষ্ঠানে অতিথিরা, ছবি: প্রথম আলো
রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গত শনিবার মাদকবিরোধী আন্দোলন পরামর্শ সহায়তা অনুষ্ঠানে অতিথিরা, ছবি: প্রথম আলো

প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সহায়তা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, 
অভিভাবকেরা কেবল নিজেদের নিয়ে ব্যস্ত থাকেন। এটা ঠিক নয়। সন্তানদের পর্যাপ্ত সময় দেওয়া উচিত। বাবা-মা সময়
দিলে সন্তান মাদক গ্রহণ করতে পারে না।
রাজধানী ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গত শনিবার এ পরামর্শ সহায়তা-৩৯ অনুষ্ঠান হয়।
পরামর্শ সভায় বক্তারা বলেন, নিজেদের ইচ্ছাকে জোর করে সন্তানদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। ভালো কাজ করলে
তার জন্য প্রশংসা করতে হবে। বাড়ির পরিবেশ ও বাবা-মায়ের মধ্যে ভালো সম্পর্ক থাকতে হবে।
মাদকাসক্ত ব্যক্তি ও তাদের অভিভাবকদের সমস্যা শুনে পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী
অধ্যাপক তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক আহমেদ হেলাল, ফারজানা রহমান, মেখলা সরকার, ঢাকা আহ্ছানিয়া
মিশনের সহকারী পরিচালক ইকবাল মাসুদ, আপনের নির্বাহী পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল ও ক্রিয়ার পরিচালক
ইফতেখার আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বন্ধুসভার জাতীয় পরিচালনা পরিষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৬ জুলাই বিকেল সাড়ে চারটায় ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে
পরবর্তী মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৪০ অনুষ্ঠিত হবে।