মা-বাবাকে খুঁজছে শিশু সায়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সায়না
সায়না

ছয় বছরের শিশু সায়না মা-বাবার নাম বলতে পারে। বাবার নাম বিল্লাল হোসেন। মা সালমা বেগম। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তার বাড়ি। তবে পুরো স্থায়ী ঠিকানা বলতে পারে না।

গত বছরের ডিসেম্বরে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে মেয়েশিশুটিকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে মেয়েটি গাজীপুর কোনাবাড়ীর কিশোরী উন্নয়ন কেন্দ্রে রয়েছে। আজ রোববার তাকে আদালতে নিয়ে আসে পুলিশ। পরে আদালত চত্বরে সায়না বলে, বাবার সঙ্গে ঢাকায় আসে। পরে সে হারিয়ে যায়। একপর্যায়ে সায়না কাঁদতে থাকে। পরে সে বলে, মা-বাবার কোলে ফিরতে চায় সে। আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৯ ডিসেম্বর শিশু সায়না রাজধানীর তেজগাঁও এলাকার পারটেক্স গলি থেকে তাকে উদ্ধার করে পুলিশ। আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপসহকারী পরিদর্শক তাজমিনুর রহমান প্রথম আলোকে বলেন, শিশুটি মা-বাবা ছাড়া আর কারও নাম বলতে পারে না।