বাবা-মায়ের কাছে ফিরতে চায় ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে দুটি শিশু পাওয়া গেছে। শিশু দুটির নাম নয়ন (৬) ও বিউটি (৫)। তারা আপন দুই ভাইবোন। তারা জানায়, তাদের বাবার নাম রাখাল, মায়ের নাম মণি। ঠিকানা ঢাকা দীঘিরপাড় ছাড়া আর কিছুই বলতে পারে না।শিশু নয়ন জানায়, বাবা-মা দুজনেই ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। সকালে ঘুম থেকে উঠে বাবা ও মা কর্মস্থলে চলে যাওয়ার পর বোনকে নিয়ে সে বাসার বাইরে যায়। অপরিচিত এক ব্যক্তি দুই ভাইবোনকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে গাড়িতে উঠিয়ে নিয়ে আসে। এখন তারা বাবা-মায়ের কাছে ফিরতে চায়।ঈশ্বরগঞ্জের সঞ্চাপুর গ্রামের অটোরিকশাচালক আবদুল মতিন জানান, গতকাল সন্ধ্যা সাতটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জের শর্শী এলাকায় কাঁদতে থাকা শিশু দুটিকে উদ্ধার করে তিনি ঈশ্বরগঞ্জ বাজারে নিয়ে আসেন। পরে নিরাত্তার কথা ভেবে ঈশ্বরগঞ্জ থানায় নিয়ে যান।ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম শিশু দুটি পাওয়ার কথা নিশ্চিত করেছেন।