বাবা-মায়ের জন্য কাঁদছে শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুটির বয়স প্রায় দুই বছর। কোনো কথা বলতে পারে না। সাত দিন আগে এই ছেলেশিশুটিকে তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের সামনে থেকে উদ্ধার করা হয়। এরপর তেজগাঁও থানা-পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও তার বাবা-মায়ের সন্ধান পায়নি। অবশেষে শিশুটির ঠাঁই হয়েছে আজিমপুরের ছোটমণি নিবাস কেন্দ্রে। শিশুটির পরনে ছিল কালো রঙের টি-শার্ট।

তেজগাঁও থানার এসআই মাইকেল বলেন, শিশুটিকে আদালতে পাঠানো হয় রোববার। এ ব্যাপারে আদালত পুলিশের এএসআই তাজমিনুর রহমান বলেন, শিশুটি কোনো কথা বলতে পারে না। কিছুক্ষণ পরপরই কাঁদছিল। তেজগাঁও অঞ্চলের সমাজসেবা কর্মকর্তা মাইনুল বাসার বলেন, শিশুটির বাবা-মায়ের সন্ধানে বিজ্ঞান কলেজ এলাকায় মাইকে প্রচার করা হয়। কিন্তু শিশুটির কোনো অভিভাবককে খুঁজে পাওয়া যায়নি।