বাবা-মেয়েসহ ছয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় গতকাল রোববার বাসচাপায় বাবা ও মেয়ে নিহত হয়েছে। ফরিদপুরের বোয়ালমারী, সিলেটের বালাগঞ্জ ও মুন্সিগঞ্জে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর;পটিয়া (চট্টগ্রাম): চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের পটিয়া খরনা এলাকায় গতকাল রোববার বাসচাপায় পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের মোহাম্মদ ইসলাম (২৫) ও তাঁর মেয়ে তারিন (৪) নিহত হয়। বোয়ালমারী (ফরিদপুর): উপজেলার গুনবহা-বেড়িরহাট সড়কের কামারহেলা গ্রামে বালুভর্তি ট্রলির চাপায় শনিবার একই গ্রামের মো. মজিবর মোল্লা (১৭) নিহত হন। বালাগঞ্জ (সিলেট): ঢাকা-সিলেট মহাসড়কের বালাগঞ্জ উপজেলার দয়ামীরবাজার এলাকায় বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির চাপায় আপ্তাব আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হন। তিনি উপজেলার খাগদিওর (কালিয়া) গ্রামের বাসিন্দা। এ সময় ওই গাড়িতে সহকারী কমিশনার (ভূমি) নূরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিকেশ চন্দ্র রায় ছিলেন। মুন্সিগঞ্জ: ঢাকা-মাওয়া মহাসড়কের লৌহজং উপজেলার মাওয়া পেট্রলপাম্প এলাকায় গতকাল রোববার একটি বাস সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকচালক জুয়েল (৪০) ও অজ্ঞাতনামা এক নারী পথচারী (৩০) নিহত হন। এ সময় বাসের ৩৫ জন যাত্রী আহত হন।