বাবা সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বাবা সমাবেশ হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী সমাবেশের আয়োজন করে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক খোকন চন্দ্র সরকার, সঞ্জিৎ কুমার দে, মলিনা সাহা, খালেদা আক্তার, সুমি ঘোষ। শিক্ষার্থীদের বাবাদের মধ্যে বক্তব্য দেন মোহাম্মদ আলী, মো. সফিক প্রমুখ।