বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের মণ্ডলকাপন গ্রামে গত রোববার রাত নয়টায় বাবা রাজা মিয়াকে (৫৫) কুপিয়ে হত্যা করেছেন ছেলে জুয়েল মিয়া (২৩)। এক চা-শ্রমিককে বিয়ে করায় বাবার ওপর ক্ষিপ্ত হয়ে ছেলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ ঘাতক জুয়েলকে আটক করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে শান্তি দেবী (২৫) নামের বৃন্দাবন চা-বাগানের এক শ্রমিককে বিয়ে করেন মণ্ডলকাপন গ্রামের রাজা মিয়া। এ বিয়ে মেনে নিতে পারেননি জুয়েল মিয়া। রোববার রাত নয়টার দিকে জুয়েল মিয়া তাঁর বাবাকে বসতঘর থেকে টেনেহিঁচড়ে বের করে ধারালো দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত হলে পালিয়ে যান জুয়েল। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, জুয়েলকে গতকাল সকালে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।