বাবাকে খুনের দায়ে ছেলের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের কৃষক শরিফ উদ্দিন মণ্ডল হত্যার দায়ে তাঁর ছেলে হাফিজুর রহমানের (৩২) যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ কে জি মোস্তফা গতকাল বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় দেন।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ১৭ জানুয়ারি সন্ধ্যায় একটি বাঁশ চাওয়াকে কেন্দ্র করে বাবা শরিফ মণ্ডল ও ছেলে হাফিজুর রহমানের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে হাফিজুর তাঁর বাবাকে শ্বাসরোধে হত্যা করেন। ওই ঘটনায় শরিফের স্ত্রী ছবেদা খাতুন বাদী হয়ে জীবননগর থানায় একটি হত্যা মামলা করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক তদন্ত শেষে ২০০৯ সালের ২৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারক ১৩ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে গতকাল যাবজ্জীবন কারাদণ্ডাদেশের রায় দেন।