বাবাকে ছাড়িয়ে গেলেন ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরপর তিনবার পৌরসভার কমিশনার নির্বাচিত হয়ে বাবা করেছিলেন হ্যাটট্রিক। আর ছেলে পরপর ছয়বার নির্বাচিত হয়ে করলেন ডাবল হ্যাটট্রিক। ডাবল হ্যাটট্রিকধারী এই কাউন্সিলরের নাম মানবেন্দ্র পাল। গত সোমবার অনুষ্ঠিত টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে তিনি ৭ নম্বর ওয়ার্ডে ষষ্ঠবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়ে রেকর্ড করেছেন। এর আগে তিনি ১৯৮৪, ১৯৮৯, ১৯৯২, ১৯৯৯ ও ২০০৪ সালে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। মানবেন্দ্র পালের বাবা ক্ষিতীশ চন্দ্র পাল ১৯৭৭, ১৯৭৪ সাল ও পাকিস্তান আমলে ওই ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হয়েছিলেন। মানবেন্দ্র পাল এ প্রসঙ্গে বলেন, ‘আমরা সবসময় মানুষের পাশে থেকে তাদের সেবা করার চেষ্টা করেছি। তাই বাবা ও আমি যতবার প্রার্থী হয়েছি, মানুষ আমাদের বিপুল ভোটে বিজয়ী করেছে। এ জন্য এলাকার লোকজনের কাছে আমরা কৃতজ্ঞ।’