মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। গত বছরের শেষ দিকে তাঁর বাবা জাহেদুর রহমানের স্পাইনাল কর্ডে টিউমার ধরা পড়ে। টিউমার অপসারণের পর বায়োপসির মাধ্যমে ধরা পড়ে ‘বোন মেরো ক্যানসার’। ল্যাবএইডে মোররাফ হোসাইনের কাছে তাঁর ক্যানসারের চিকিৎসা শুরু হয়। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক নাভেন রাভেল তাঁর বোন মেরো ক্যানসারের প্রাথমিক পর্যায় নিশ্চিত করেন। অতিদ্রুত এই বোন মেরো ট্রান্সপ্লান্ট করা গেলে তাঁকে বাঁচানো সম্ভব। আর এর জন্য প্রয়োজন ১৫ লক্ষাধিক টাকা। মামুনদের শেষ সম্বল জমি বিক্রি করে ও মামুনের বন্ধুরা রাস্তায় চাঁদা তুলে ১০ লাখ টাকার মতো সংগ্রহ করা সম্ভব হয়েছে। বাবাকে বাঁচাতে বাকি পাঁচ লাখ টাকার জন্য সমাজের সর্বস্তরের মানুষের দিকে তাকিয়ে আছেন মামুন। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নম্বর: ০১২৬১০১০০০২২৪৮২০ডাচ্ বাংলা ব্যাংক, এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।