বাবাকে মারধর করায় ছেলের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগরে মাদক কেনার টাকা না পেয়ে বাবাকে মারধর করায় নিয়াজ আলী (২২) নামে এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না তাঁকে এই সাজা দেন।
নিয়াজ আলী উপজেলার মোকাম-বাজার গ্রামের এলাইছ মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে মাদকাসক্ত নিয়াজ মদ ও গাঁজা কেনার টাকা না পেয়ে প্রায়ই পরিবারের সদস্যদের মারধরর করতেন। এ জন্য সালিসের মাধ্যমে তাঁকে কয়েকবার শাস্তি দেওয়া হয়। গত বুধবার মাদক কেনার টাকা না পেয়ে বাবা এলাইছ মিয়াকে তিনি মারধর করেন। এতে তাঁর বাবা এলাকাবাসীর সহায়তায় তাঁকে সন্ধ্যার দিকে রাজনগর থানায় সোপর্দ করেন।