বাবাকে লুকিয়ে অপহরণ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর বাজার এলাকা থেকে গত সোমবার বিকেলে ‘কথিত’ অপহরণের শিকার সামাদ বিশ্বাসকে (৬৫) উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর সামাদ বিশ্বাস পুলিশের কাছে স্বীকার করেছেন, ছেলে নুর মোহাম্মদের পরামর্শে তিনি এত দিন নওগাঁসহ বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তাঁর ছেলের করা অপহরণ মামলাটি ছিল সাজানো।গতকাল মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. নুর নবীর কাছে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাঁকে নিরাপত্তা হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ সূত্র জানায়, মঠবাড়িয়া উপজেলার উত্তর বড় মাছুয়া গ্রামের নুর মোহাম্মদের সঙ্গে প্রতিবেশী আবু জাফর ফরাজী ও আবদুর রহমান সরদারের জমি নিয়ে বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে বাবা সামাদ বিশ্বাসকে লুকিয়ে রেখে প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণ মামলা করেন তিনি। ২০১১ সালের ৩ নভেম্বর পাঁচজনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করেন।