বাবাকে শায়েস্তা করতেই গৃহশিক্ষককে নিয়ে পরিকল্পনা করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী ও দুই সন্তানের ভাড়া করা লোকের হাতে খুন হন সেনাবাহিনীর বেসামরিক নিরাপত্তা পরিদর্শক মার্টিন সরকার। গতকাল বুধবার সকালে মার্টিন সরকারের দুই মেয়েকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য জানতে পেরেছে বলে শাহ আলী থানার পুলিশ দাবি করেছে।গতকাল সকালে শাহ আলী থানার পুলিশ মিরপুরের পাইকপাড়া স্টাফ কোয়ার্টারের বাসা থেকে মার্টিন সরকারের দুই মেয়েকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। মিরপুর অঞ্চলের পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. জসীমউদ্দীন মোল্লা প্রথম আলোকে বলেন, মার্টিনের দুই মেয়ের দেওয়া তথ্যমতে এই খুনের সঙ্গে তাদের গৃহশিক্ষক মামুন জড়িত। তিনি গ্রেপ্তার হলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বেরিয়ে আসবে।গত শুক্রবার ভোরে মিরপুর বেড়িবাঁধের পাশ থেকে মার্টিন সরকারের লাশ উদ্ধারের পরদিন তাঁর সহকর্মীরা লাশটি শনাক্ত করেন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন এবং পুরুষাঙ্গ বিচ্ছিন্ন ছিল। নিহতের স্ত্রী রানু সরকারের সন্দেহজনক আচরণে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ডে নেয়। গতকাল তাঁর রিমান্ডের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে।