বাবাকে হত্যার অভিযোগ, গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দুমকি উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামে গতকাল শুক্রবার হরিনাথ খাসকেল নামের (৭০) এক ব্যক্তি খুন হয়েছেন। একই দিন ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের পূর্ব ভাষানচর গ্রাম থেকে বেবী বেগম (৩২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
হরিনাথ খাসকেলকে হত্যার ঘটনায় স্থানীয় লোকজন তাঁর ছেলে সঞ্জয় খাসকেলকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
এলাকার কয়েকজন জানান, জমির ভাগ-বাঁটোয়ারা নিয়ে হরিনাথের সঙ্গে তাঁর ছেলে সঞ্জয়ের বিরোধ ছিল। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সঞ্জয় তাঁর বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। স্থানীয় লোকজন হরিনাথকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুমকি থানার উপপরিদর্শক হেমায়েত উদ্দিন খান বলেন, সঞ্জয়কে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
গতকাল ভোরে ফরিদপুর সদরের পূর্ব ভাষানচর গ্রামের একটি গাছ থেকে গৃহবধূ বেবী বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের চৌকিদার শাহজাহানের স্ত্রী।