বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগরে বাবাকে হত্যার অভিযোগে ছেলে আবদুর রহমানকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুজ্জব্বার জানান, বাবাকে হত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর রোববার রাতে উপজেলার তোরাবগঞ্জ এলাকা থেকে আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাঁর বোন মিনু বেগম ওই মামলাটি করেন।মামলার এজাহারে দাবি করা হয়, উপজেলার চরপাগলা গ্রামের আবদুর রহমান ২০০৮ সালে পারিবারিক কলহের জের ধরে নিজ বাড়িতে বৃদ্ধ বাবা সুলতান আহমেদকে ছুরিকাঘাতে হত্যা করেন।