বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মোরেলগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার বাগেরহাট দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাদশা গাজী (৪৫) জেলার মোরেলগঞ্জ উপজেলার মানিকজোড় গ্রামের মোতাহার আলী গাজীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
আদালত ও অভিযোগপত্র থেকে জানা যায়, ২০১০ সালে ৯ ফেব্রুয়রি সকালে বাদশা গাজীকে বাজার থেকে ওষুধ আনতে বলেন তাঁর অসুস্থ বাবা মোতাহার গাজী।
দুপুরে বাদশা ওষুধ না নিয়ে বাড়িতে ফিরলে মোতাহার ছেলেকে বকা দেন। এতে বাবার ওপর ক্ষিপ্ত হয়ে বাদশা ঘরে থাকা দা দিয়ে বাবা মোতাহারের মাথায় কোপ দেন। গুরুতর আহত অবস্থায় পরিবারের অন্যরা তাঁকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা মোতাহারকে মৃত ঘোষণা করেন।