বাবাকে হত্যার দায়ে যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে বাবাকে হত্যার দায়ে এরশাদুল হক (৩৫) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুজ্জামান এ রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নে অনৈতিক কাজে বাধা দেওয়ায় এরশাদুল নামের এক যুবক ২০০৯ সালের ২ জুলাই তাঁর বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় এরশাদুলের বোন আমিরুন্নেছা পীরগাছা থানায় হত্যা মামলা করেন। এরশাদুল বর্তমানে কারাগারে। গতকাল বিচারক এরশাদুলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন।