বাবাকে হত্যার দায়ে যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবাকে হত্যার দায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ফোরকান আলী (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল হক আসামির উপস্থিতিতে এ রায় দেন।্রএকই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। ফোরকান আলী ২০০৭ সালের ৬ ডিসেম্বর তাঁর বাবা মোহাম্মদ আলীকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেন।