বাবাকে হত্যায় ছেলের ফাঁসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনায় বাবাকে হত্যার দায়ে ছেলেকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তির নাম মো. হেকিম (৪০)। তাঁর নিহত বাবার নাম বুধু মিয়া (৭৫)। তাঁদের বাড়ি কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে।
রায় ঘোষণার সময় আজ আদালতে উপস্থিত ছিলেন আসামি।
আদালত সূত্রে জানা যায়, চাপ দিয়ে জমি লিখে নেওয়ার চেষ্টার জেরে ২০০৬ সালের ৮ অক্টোবর বাবা বুধু মিয়াকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে হেকিম।
ঘটনার দিনই হত্যা মামলা দায়ের হয়। গ্রেপ্তার হন আসামি। তদন্ত শেষে একই বছরের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। শুনানিতে ছয়জনের সাক্ষ্য নিয়ে আজ রায় ঘোষণা করলেন আদালত।