প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগাছায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে পঞ্চম শ্রেণীর এক ছাত্রী (১২)। মেয়েটির সঙ্গে উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম গ্রামের শাহীন মিয়ার বিয়ে ঠিক হয়। বুধবার রাতে পুলিশ বিয়ের আসর থেকে মেয়ে ও ছেলের বাবাকে আটক করে। ভ্রাম্যমাণ আদালত তাঁদেরকে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করে। পীরগাছা (রংপুর) প্রতিনিধি