বাবাদের পর এবার ছেলেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর পৌর নির্বাচনে দুটি ওয়ার্ডে কাউন্সিলর পদে বাবাদের পর এবার ছেলেরা নির্বাচন করছেন। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বাবা কুমুর উদ্দিন শিকদার এবার ভোট না করায় ছেলে দেলুয়ার শিকদার ও ৯ নম্বর ওয়ার্ডে বাবা জলিল শিকদারের জায়গায় শহীদুল শিকদার এবার নির্বাচন করছেন। এর আগে বাবারা নির্বাচন করে হেরেছিলেন। দেলুয়ার শিকদার বলেন, ‘বাবা হেরেছেন ঠিকই, কিন্তু আমি জিতবই, ইনশা আল্লাহ।’