বাবার অভিযোগে ছেলের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলার ডোমার উপজেলায় বাবার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে হাবিবুর রহমান (২৬) নামের এক তরুণের ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার দুপুরে ডোমার ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ শফিউর রহমান এ আদেশ দেন। হাবিবুর বোড়াগাড়ি ইউনিয়নের হলদিয়াবন গ্রামের আবদুল মান্নানের ছেলে। লিখিত অভিযোগ অনুযায়ী, হাবিবুর দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। এ জন্য বিভিন্ন অপকর্মও করত। বাবা আবদুল মান্নান তাই অতিষ্ঠ হয়ে গত মঙ্গলবার ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দিন রাতেই পুলিশ হাবিবুরকে আটক করে। পরে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠায়।