বাবার আসনে জয় পেলেন অনুপম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম শাহজাহান বিজয়ী হয়েছেন। স্থগিত হওয়া সখীপুর উপজেলার ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল বুধবার ভোট গ্রহণের পর রিটার্নিং কর্মকর্তা সৈয়দ খুরশিদ আনোয়ার এ ফলাফল ঘোষণা করেন। এ আসনের ১১৭টি কেন্দ্রের ফলাফলে অনুপম শাহজাহান ৭৩ হাজার ৯০৭ ভোট ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক মিঞা ৭৩ হাজার ৫৬ ভোট পেয়েছেন। অনুপম শাহজাহান এ আসনের প্রয়াত সাংসদ শওকত মোমেন শাহজাহানের ছেলে। ঘেচুয়া কেন্দ্রের দুই হাজার ৭০১ ভোটের মধ্যে অনুপম ৩৪২ ও আবদুল মালেক মিঞা এক হাজার ৭২৭ ভোট পেয়েছেন। ২৯ মার্চের নির্বাচনে ১১৬টি কেন্দ্রে অনুপম দুই হাজার ২৩৬ ভোটে এগিয়ে ছিলেন।