বাবার ওপর অভিমান করে গায়ে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে বাবা মুন্না মিয়ার ওপর অভিমান করে গায়ে আগুন দিল ছেলে বাদশা মিয়া (২৮)। গত শুক্রবার রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামে এ ঘটনা ঘটে।
বাদশা মিয়াকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন তাঁর আত্মীয়রা।
প্রতিবেশী সেলিম উদ্দীন জানায়, গত মঙ্গলবার বাদশা মিয়া তাঁর বাবার সঙ্গে চট্টগ্রাম থেকে পূর্ব হিঙ্গুলী বোনের বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার রাতে বাদশা মিয়া তার বাবার কাছে এক হাজার টাকা চান। কিন্তু বাবা ছেলেকে টাকা দিতে রাজি হননি।
এতে বাদশা মিয়া অভিমান করে বোনের বাড়ির পাশে বাগানে গিয়ে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।