বাবার কাছ থেকে টাকা আদায় করতে ছাত্রের অপহরণের গল্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবার কাছ থেকে টাকা আদায় করতে গিয়ে অপহরণের গল্প সাজিয়েছিলেন কলেজছাত্র ইশতিয়াক আহমেদ। মুক্তিপণের টাকা নেওয়ার সময় ঘটনাটি ফাঁস হয়ে যায়। গতকাল বুধবার দুপুরে পুলিশ বন্ধু রুবেলসহ তাঁকে আটক করেছে। মিরপুর থানা সূত্র জানায়, মিরপুরের ঢাকা কমার্স কলেজের ছাত্র ইশতিয়াক কলেজের পেছনে হোস্টেলে থাকেন। গত শনিবার তিনি নিখোঁজ হন। পরদিন রোববার সকালে ইশতিয়াকের বাবার মুঠোফোনে ফোন করে বলা হয়, ছেলেকে ফিরে পেতে হলে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। এরপর গোলাম মোস্তফা গোপালগঞ্জ থেকে ঢাকায় এসে গত মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ ও র্যাব ফাঁদ পেতে গতকাল পূর্ব শেওড়াপাড়া গলি থেকে প্রথমে রুবেল নামের এক যুবককে ও পরে ইশতিয়াককে আটক করে।