বাবার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর (১০) বিয়ের আয়োজন করায় তার বাবাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এতে সহযোগিতা করায় প্রতিবেশী মোতাব্বের হোসেনকে ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে ইউএনওর কার্যালয়ে আদালত বসিয়ে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ এ রায় দেন। বৃহস্পতিবার রাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের গোপালপুর উত্তরপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আমির আলীর (১৮) সঙ্গে মেয়েটির বিয়ে ঠিক হয়। খবর পেয়ে ইউএনও পুলিশ নিয়ে গেলে বিয়ের আসর থেকে বরসহ তাঁর সঙ্গীসাথিরা পালিয়ে যান। ইউএনও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।