বাবার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গত রোববার এক স্কুলছাত্রীর (১৫) বিয়ের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালত ছাত্রীর বাবাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ছাত্রীর স্বজনেরা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ছাত্রীর বয়স বাড়িয়ে ১৮ বছর করে জন্মসনদ সংগ্রহ করেন। ওই বিয়ের খবর পেয়ে বেলা একটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হাসান ও মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন কনের বাড়িতে গিয়ে হাজির হন। পরে ইউএনও ছাত্রীর বাবাকে সাজা দেন।