বাবার কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মেয়ের বাল্যবিবাহের আয়োজন করায় মস্তফা মিয়া নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্রে জানা গেছে, মস্তফার মেয়ে নবম শ্রেণিতে পড়ে। গতকাল তিনি তাঁর ওই মেয়ের সঙ্গে বড়লেখা উপজেলার কলাজুরা গ্রামের কালা মিয়ার বিয়ের আয়োজন করেন। খবর পেয়ে ইউএনও মোহাম্মদ নাছির উল্লাহ খান পুলিশের একটি দল নিয়ে কনের বাড়িতে অভিযান চালান।