বাবার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুরে স্কুলপড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন করায় বাবা মাসুদ মিয়াকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার ঘাশিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ইউএনও মো. আশরাফুল আফসার পরিচালিত আদালত এ সাজা দেন। আদালত সূত্রে জানা গেছে, ঘাশিরদিয়া গ্রামে জোর করে সপ্তম শ্রেণির ছাত্রীকে বাবা-মা বিয়ে দিয়ে দিচ্ছেন—এমন সংবাদের ভিত্তিতে মাসুদ মিয়ার বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন দেখতে পান প্রশাসনের কর্মকর্তারা। সেখানে মেয়েকে দেখে বাল্যবিবাহ নিশ্চিত করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাসুদ মিয়াকে কারাদণ্ড দেওয়া হয়।