বাবার চিকিৎসা করানো হলো না তাঁদের...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসা করিয়ে বাবাকে আর সুস্থ করতে পারলেন না দুই ভাইবোন। বাবাকে নিয়ে তাঁরা বাড়ি ফিরেছেন; তবে লাশ হয়ে। মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় তাঁরা তিনজনই নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হওয়া একই পরিবারের তিনজন হচ্ছেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার মেলাগড় গ্রামের সুলতান মিয়া (৫০), তাঁর ছেলে জুনেদ মিয়া (২৬) ও মেয়ে রাজনা বেগম (২০)। এ ঘটনায় অটোরিকশাচালক গোবিনপুরের সাজ্জাদুর রহমানও (২৫) নিহত হয়েছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মৌলভীবাজার-কুলাউড়া সড়কের মিশন এলাকায় গতকাল রোববার সকাল সাড়ে আটটায় এ দুর্ঘটনা ঘটে।