বাবার ছুরিকাঘাতে ছেলে খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে বাবার ছুরিকাঘাতে ছেলে নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির স্ত্রী সাকী বেগম তাঁর শ্বশুর কফিল উদ্দিনকে আসামি করে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। কফিল উদ্দিন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, কফিল উদ্দিন খুবই ধূর্ত প্রকৃতির লোক বলে এলাকায় প্রচার রয়েছে। সব সময় তাঁর সঙ্গে ছুরি থাকে। ওই ছুরি দিয়েই নিজ ছেলেকে ছুরিকাঘাত করেন।