বাবার জানাজায় এসে ছেলের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবার জানাজায় অংশ নিতে এসে ছেলে আজিজুল হক সরকার (৪০) হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল রোববার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হেমন্তবাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে।
গ্রামের স্কুলশিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, আবদুল হক সরকার (৯০) বার্ধক্যজনিত রোগে গত শনিবার বিকেলে নিজ বাড়িতে মারা যান। এ খবর পেয়ে কুমিল্লার ময়নামতি সেনানিবাসে কর্মরত ছেলে আজিজুল হক গতকাল রোববার সকালে বাড়ি আসেন। তিনি বাবার নামাজে জানাজায় অংশ নেন। এ সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান। পরে বাবার পাশেই তাকে কবর দেওয়া হয়।