বাবার বিরুদ্ধে শিশুকন্যাকে হত্যারঅভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার গয়েশপুর গ্রামে আনারুল ইসলাম নামে এক ব্যক্তি তাঁর শিশুকন্যাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শিশুর নাম খাদিজা আক্তার (২)। এ ঘটনায় শিশুর মা সাজেদা খাতুন গত ১৯ মে আনারুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।

গতকাল রোববার সকালে পুলিশ ওই গ্রামের একটি মাঠে পুঁতে রাখা অবস্থায় এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, লাশটি খাদিজার। লাশের ডিএনএ পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, আনারুল সাজেদার পরিবারের কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। এ নিয়ে প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হতো।

১২ মে আনারুল টাকার জন্য স্ত্রী ও মেয়েকে নিয়ে চাটমোহরে শ্বশুরবাড়িতে যান। সেখানে টাকা না পেয়ে পরদিনই তাদের নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে গয়েশপুর বাজারে সাজেদার পিপাসা লাগে। এ সময় তিনি খাদিজাকে স্বামীর কাছে রেখে বাজারের মসজিদে পানি পান করতে যান। ফিরে এসে স্বামী ও সন্তানকে পাননি। পরে রাত আটটার দিকে আনারুল একা বাড়ি ফিরে স্ত্রীর কাছে কন্যার খোঁজ জানতে চান। এ নিয়ে ঝগড়া বাধলে আনারুল সাজেদাকে মারধরও করেন।