বাবার মার খেয়ে ছেলের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় গত রোববার বাবার মার খেয়ে মো. শরীফ মিয়া (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।সূত্র জানায়, পাতারহাটি গ্রামের বাসিন্দা ও গোপদীঘি বাজারের মুদি দোকানদার বাদশা মিয়ার ছেলে শরীফ ওই বাজারে একটি চায়ের স্টলে কাজ করতেন। বাদশা মাতাল অবস্থায় বাড়ি ফিরে প্রায়ই তাঁর স্ত্রী ও ছেলেমেয়েদের মারধর করতেন। রোববার সন্ধ্যায় তিনি বাড়ি ফিরে শরীফকে মারধর করেন। এর পর শরীফ কীটনাশক কিনে পান করেন।