বাবার মৃত্যুর দায় নিয়ে আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোকানে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় মেইন সুইচ বন্ধ করতে বলেন মেয়েকে। সুইচ বন্ধ করতে বাড়ির ভেতরে গেলেও তা ভুলে যায় সে। আর এই ভুলের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান আলম হোসেন (৪০)। এই মৃত্যুর জন্য দায়ী করে আরিফাকে গালমন্দ শুরু করে প্রতিবেশীরা। মনের কষ্টে মেয়ে সে-ও (১৪) ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার হুদাপুটিয়া গ্রামে।গ্রামবাসী জানান, নিজ বাড়ির সঙ্গেই আলম হোসেনের মুদির দোকান। সোমবার দুপুর ১২টার দিকে সেখানে বিদ্যুতের লাইনে কাজ করার সময় আরিফাকে ডেকে ভেতরে মেইন সুইচটি বন্ধ করতে বলেন তিনি। এ সময় সে খেলা করছিল। বাবার কথায় বাড়ির ভেতরে গেলেও মেইন সুইচ বন্ধ করতে ভুলে যায় সে। এই ভুলের কারণে বিদ্যুতের লাইনে কাজ করার সময় আলম হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। প্রতিবেশীরা আরিফাকে এই ঘটনার জন্য নানাভাবে গালমন্দ ও বাবার মৃত্যুর জন্য দায়ী করে। এতে সে বেলা একটার দিকে সবার অজান্তে নিজের ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে স্থানীয় হুদাপুটিয়া বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।ঝিনাইদহ সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুজ্জামান বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।