বাবার সম্পত্তিতে আদিবাসী নারীদের উত্তরাধিকার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের মধ্যে এখনো মেয়ে বা নারীদের উত্তরাধিকার করার বিষয়টির প্রচলন ঘটেনি। সচেতনতা, প্রচলিত রীতিনীতি ও প্রথাগত আইনে নারীর উত্তরাধিকার বিষয়ে কোনো কিছু না থাকায় আদিবাসী সমাজে এ ব্যবস্থা চলছে বলে মনে করেন নারী অধিকার কর্মী ও আইনজীবীরা। দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠন নারীদের পার্বত্য চট্টগ্রামের বেসরকারি একটি সংস্থার সভাপতি টুকু তালুকদার বলেন, সমাজে নারী বা মেয়েদের উত্তরাধিকার করার বিষয়টি প্রচলিত না থাকায় নারীরা কোনো সম্পত্তি দাবি করেন না। কিন্তু নারীদের উত্তরাধিকার করার ব্যাপারে কোনো বাধাও নেই।রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রতিম রায় জানান, পার্বত্য চট্টগ্রামের তিন সার্কেলের মধ্যে বোমাং সার্কেল বা বান্দরবানের মারমা সম্প্রদায়ের নারীরা বাবার সম্পত্তির উত্তরাধিকার পেলেও অন্য দুই সার্কেল বা রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার মারমা নারীরা পান না। আর ১৪টি আদিবাসী সম্প্রদায়ের মধ্যে অন্য সম্প্রদায়ের নারীদের সম্পত্তির কোনো উত্তরাধিকার নেই।