বাবার সাক্ষীতে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনসিডিলসহ আটক মাদকাসক্ত এক যুবককে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। প্রিন্স মাহমুদ (২৩) নামের ওই যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন তাঁর বাবা ফজলুল হক। তাঁদের বাড়ি মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া গ্রামে। পুলিশ গতকাল রোববার দুপুরে প্রিন্স মাহমুদকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী তারিক সালমনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। বিচার শেষে প্রিন্স মাহমুদকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান তিনি। আদালত সূত্র জানায়, ফজলুল হক তাঁর ছেলেকে পাঁচ বোতল ফেনসিডিলসহ মিরপুর থানায় সোপর্দ করেন। জব্দ করা ফেনসিডিলগুলো ধ্বংস করা হয়েছে। কুষ্টিয়া অফিস