বাবার হাতে শিশুপুত্র খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে বাবার হাতে ১৭ দিন বয়সের শিশুপুত্র খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।থানার পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার শাপলাপুর ইউনিয়নের মুখবেকি এলাকায় ওসমান গনি ও তাঁর স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার ভোররাতে নেশা খেয়ে ওসমান গনি বাড়িতে এসে তাঁর স্ত্রীর সঙ্গে ঝগড়া করেন। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ওসমান গনি তাঁর স্ত্রীর কোল থেকে শিশু ইয়াছিনকে কেড়ে নিয়ে ছুড়ে মারলে দেওয়ালে গিয়ে পড়ে। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।এ সময় শিশুর মায়ের আর্তচিৎকারে এলাকাবাসী এসে ওসমান গনিকে আটক করেন।