বাবার ২২ মাসের মাথায় একইভাবে প্রাণ গেল ছেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন বাবা। একইভাবে প্রাণ হারালেন ছেলেও। এই বাবা-ছেলের বাড়ি নাটোরের লালপুর উপজেলার অমৃতপাড়া গ্রামে।ছেলে আসাদুল হক (৩৫) গত বুধবার সন্ধ্যায় মারা যান। আর তাঁর বাবা আবদুল জলিল মারা যান ২০১০ সালের ৩ অক্টোবর। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, অমৃতপাড়া গ্রামের আসাদুল, এমদাদুল হক (৩৮) ও সেলিম (৩৭) মোটরসাইকেলে করে রাজশাহীর বানেশ্বর বাজারে এক ইফতার মাহফিলে যাচ্ছিলেন। লালপুর-রাজশাহী সড়কের চারঘাটের বালিদিয়াড় নামক স্থানে একটি পাওয়ার টিলারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক আসাদুল মারা যান। অপর দুজনকে আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আসাদুলের বাবা আবদুল জলিল তাঁর স্ত্রী জমেলা বেগমের নামে বাড়ির সাড়ে তিন কাঠা জমি রেজিস্ট্রি করে দেন। ওই দিন সন্ধ্যায় বাড়ির সামনের রাস্তায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। গতকাল বাদ জোহর জানাজা শেষে আসাদুলকে অমৃতপাড়া কবরস্থানে দাফন করা হয়।