বাবা-মা খুঁজে পেল আনিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় বছরের আনিকার খোঁজ পেয়েছে তার বাবা-মা। আনিকাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য দু-এক দিনের মধ্যে আদালতের কাছে আবেদনও করবেন তাঁরা। আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এএসআই আবদুল হামিদ বলেন, ‘আনিকাকে নিয়ে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন দেখে তার খোঁজে আমাদের কাছে আসেন আনিকার বাবা-মা। সঙ্গে নিয়ে আসেন ওই প্রতিবেদনের কপি। গরিব হওয়ায় তাদের লিগ্যাল এইড অফিসে পাঠিয়ে দিয়েছি। তাঁরা আদালতে আবেদন করলে আনিকাকে ফিরে পাবেন।’