বাবা-মায়ের কাছে ফিরে গেল সুমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাড়াইশালপাড়ার শরেয়ারতলায় খুঁজে পাওয়া ছেলেটি তার বাবা-মায়ের কাছে ফিরে গেছে। গতকাল শনিবার দুপুরে সুমন তার বাবার সঙ্গে বাড়িতে রওনা দেয়।
সুমনের পারিবারিক সূত্রে জানা যায়, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম গ্রামে সহিদুল ইসলাম ওরফে মারুফ ও মাজেদা বেগম ওরফে শেফালী দম্পতির ছেলে সুমন (১৬)। সে বুদ্ধিপ্রতিবন্ধী। ১৯ সেপ্টেম্বর বিকেলে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও সুমনের পরিবার তার কোনো সন্ধান পায়নি। ২৩ সেপ্টেম্বর সকালে সৈয়দপুর উপজেলার ৩ নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষ্মণপুর শরেয়ারতলায় সুমনকে খুঁজে পান ওই এলাকার রিকশাভ্যানচালক সাইফুল ইসলাম।
এ নিয়ে ১ অক্টোবর প্রথম আলোয় ‘বাবা-মায়ের কাছে ফিরতে ব্যাকুল ছেলেটি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি এলাকার এক যুবকের নজরে আসে। তিনি সুমনের বড় বোনকে বিষয়টি জানান।