বাবুডাইং আদিবাসী গ্রামে মাতৃভাষা দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে বাবুডাইং আদিবাসী গ্রামের মানুষ গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।বাবুডাইং আদিবাসী গ্রামের মানুষ নিজেদের উদ্যোগে বাঁশ ও কাপড় দিয়ে এ শহীদ মিনার তৈরি করে। প্রভাতফেরি শেষে ওই গ্রামের মানুষের পাশাপাশি বাবুডাইং আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিশুশিক্ষার্থীরা এ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। শিক্ষার্থীরা নিজেদের মাতৃভাষায় ছড়া ও কবিতা আবৃত্তি করে নেচে-গেয়ে দিবসটি উদ্যাপন করেছে।আদিবাসীদের এ গ্রামটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে। এ গ্রামের মানুষ শিশুশিক্ষার্থীদের সঙ্গে উৎসবের আমেজ নিয়ে পাঁচ বছর ধরে মাতৃভাষা দিবস উদ্যাপন করছে।গ্রামের নারী-পুরুষেরাও ঢোল-মাদল-করতাল নিয়ে এসে শিশুদের সঙ্গে এ দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়। এবার শিশুদের চিত্রাঙ্কন, আদিবাসী কোল ভাষার শব্দের বাংলা শব্দার্থ বলাসহ নানা প্রতিযোগিতা হয়।দিবসটি উপলক্ষে বাবুডাইং আদিবাসী বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা হয়। এসব আয়োজনে বন্ধুসভার সদস্যরাও যুক্ত ছিল।