বাবুডাইং আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবস্থিত বাবুডাইং আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বুধবার সকালে প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুরেন কোল টুডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস, সহকারী শিক্ষক সুদর্শন পাল, গ্রামের মোড়ল দেবেন হাঁসদা, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার সভাপতি খাইরুল আলম, পরিবেশ-বিষয়ক সম্পাদক গৌরী চন্দ সিতু, বিদায়ী শিক্ষার্থী রূপমণি কোল মার্ডি, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আলমগীর ইসলাম প্রমুখ।